সাহিত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাহিত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৮ জানুয়ারি, ২০১২

মূল্যবোধ

আফ্রিকা মহাদেশের একটি দেশ সিয়েরালিয়ন। অনেক বছর ধরে গৃহবিবাদে জড়িয়ে আছে । সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে একটি দলের দ্বায়িত্বে আছেন বাংলাদেশের মেজর শরিফুল ইসলাম খোকন। সারাদিন কাজ শেষে ক্লান্ত হয়ে আবাস ভবনে ফিরে আসা রাতের পর আবার কাজে নেমে পড়া । এভাবেই চলছে । সেদিন ছিল ১৪ ডিসেম্বর। রাতে শুতে যাবার আগে মেজর শরিফূল ইসলাম তার ব্যাগে রাখা একটি ফটো এলবাম বের করলেন । সেখান থেকে এক বৃদ্ধের ছবির দিকে অপলক চেয়ে থাকলেন । ছবিটি তার প্রানপ্রিয় বাবার।